Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জয়পুরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষে আহত ৯

Advertisement

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

জয়পুরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষে আহত ৯

ছবি: সংগৃহীত

Advertisement

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে জয়পুরহাট সরকারি কলেজের পেছনে (পশ্চিম দিকের) গেটের কাছে এ ঘটনা ঘটে। আহতদের জয়পুরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের ঘোড়া মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার (শিখা) তার লোকজন নিয়ে জয়পুরহাট সরকারি কলেজ এলাকায় যান। সেখানে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানের (ধানের শীষ) কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৯ জন আহত হন। 

আহতরা হলেন- নগরকান্দার  আল হামজা (৩১), জেলা সদরের তানজিদ (২৯), সোহাগ (২৪), রোহান (২৬) ও আব্দুল্লাহ (২৬)। পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকার তৌফিক হোসেন (২৭), জয়পুরহাট পৌর শহরের তাজুর মোড় এলাকার রোমান হোসেন (৩৯), শান্তিনগর মহল্লার রাজিব হোসেন (৪১) ও আল আমিন (৩৬)। 

এ ব্যাপারে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার অভিযোগ করে জানান, কয়েকজন স্বজন ও কর্মীকে সঙ্গে নিয়ে তিনি জয়পুরহাট সরকারি কলেজ কেন্দ্রে বুথ দেখতে যাবার সময় কলেজ গেটে ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকরা তাকে বাধা দেয় এবং তারা তাকে হেনস্তা করে। এ সময় তার পক্ষের লোকজন তাকে উদ্ধার করতে গেলে বিএনপি প্রার্থীর লোকজন তাদের ওপর হামলা করে। হামলায় তার দেবরসহ কর্মীরা গুরুতর আহত হন। 

এ বিষয়ে পালটা অভিযোগ করে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানের ছোট ভাই জেলা ছাত্রদল সভাপতি মামুনুর রশিদ প্রধান বলেন, সাবেকুন নাহার ফরিদপুর জেলা থেকে বহিরাগতদের নিয়ে এসে এলাকায় টাকা দিয়ে ভোট কিনছিলেন। বিষয়টি জানতে পেরে তাদের কর্মী ও স্থানীয় জনতা বাধা দেয়। এ সময় তার পক্ষের বহিরাগত সন্ত্রাসীরা তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা ও মারধর করে। এতে তাদের কয়েকজন কর্মী আহত হন।  

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই এখন আশঙ্কামুক্ত রয়েছেন। 

জয়পুরহাট সদর থানার ওসি আনিছুর রহমান বলেন, ঘটনা শুনেছি। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

স্কুলে শাসনের জের রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম