Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় নির্বাচনি স্কুল কেন্দ্রে অনধিকার প্রবেশে দুই জামায়াত নেতাকর্মী আটক

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ এএম

বগুড়ায় নির্বাচনি স্কুল কেন্দ্রে অনধিকার প্রবেশে দুই জামায়াত নেতাকর্মী আটক

ছবি: যুগান্তর

Advertisement

বগুড়া-৬ (সদর) আসনে শহরের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনধিকার প্রবেশের সময় দুই জামায়াত নেতাকর্মীকে আটক করেছে বিক্ষুব্ধ জনতা।  বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।  পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার আটক দুজনের কাছে মুচলেকা নিয়েছেন। 

আটক জামায়াতের নেতাকর্মীরা হলেন- বগুড়া শহর জামায়াতের ২নং ওয়ার্ডের সেক্রেটারি নাসিরুল ইসলাম জার্জিস ও কর্মী আবদুল বারী।

বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম বিটু ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত পৌনে ১০টার দিকে ১০-১৫ জনের একদল জামায়াত নেতাকর্মী শহরের শিববাটি এলাকায় ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসেন। তারা দরজার ধাক্কা দিলে আনসার সদস্য দরজা খুলে দেন। নেতাকর্মীদের মধ্যে কয়েকজন ওই স্কুল কেন্দ্রের মধ্যে প্রবেশ করেন। স্থানীয় জনগণ ও  বিএনপির নেতাকর্মীরা বিষয়টি টের পেয়ে সেখানে যায়। এ সময় দুই জামায়াত নেতাকর্মীরা জানায়, তারা পুলিং এজেন্ট তালিকা দিতে এসেছিলেন।

রাতে কেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ থাকা স্বত্তেও তারা তা অমান্য করায় জনগণ ক্ষিপ্ত হয়ে উঠেন। তখন পুলিশ এসে বগুড়া শহর জামায়াতের ২নং ওয়ার্ডের সেক্রেটারি নাসিরুল ইসলাম জার্জিস ও কর্মী আবদুল বারীকে আটক করেন। পরে তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, রাত ১০টার দিকে খবর আসে ১০ থেকে ১৫ জন ব্যক্তি ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনাধিকার প্রবেশ করেছেন। তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে নাসিরুল ইসলাম ও আবদুল বারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা দাবি করেছেন, তারা কেন্দ্রে পোলিং এজেন্টের তালিকা দিতে এসেছিলেন। তবে রাতে কেন্দ্রে তালিকা দেওয়ার কোনো বিধান নেই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার আরও বলেন, আটক দুই জামায়াত নেতাকর্মীর কাছে প্রাথমিক মুচলেকা নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কেন্দ্রে অনধিকার প্রবেশের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে জামায়াত নেতাকর্মীদের আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিনের দাবি করেন, শুধুমাত্র পোলিং এজেন্টের নামের তালিকা দিতে তাদের কর্মীরা প্রিজাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন। কিন্তু সেখানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে মব বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে তাদের পুলিশে ধরিয়ে দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

স্কুলে শাসনের জের রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম