Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

Advertisement

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ এএম

হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

Advertisement

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়েছে জসিম উদ্দিন নামে বিএনপির এক নেতাকে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চানন্দী ইউনিয়নের শিউলি একরাম বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত জসিম উদ্দিন (৪৫) বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জসিম উদ্দিন চানন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মো. ইসলামের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিষয়টির সত্যতা জানিয়ে হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা ‘ধর ধর’ বলে চিৎকার করতে করতে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতরভাবে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।  ঘটনাস্থলের কাছাকাছি টহলে থাকা নৌবাহিনীর সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত সেখানে পৌঁছান। পরে গুরুতর আহত অবস্থায় জসিম উদ্দিনকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক সহায়তা দেওয়া হয়।  পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, বুধবার রাতে জসিম উদ্দিন বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র-ছুরি ও চাপাতি নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় বিএনপি নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

স্কুলে শাসনের জের রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম