Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভুয়া পরিচয়ে বিএনপির প্রার্থীর কাছে টাকা দাবিতে গ্রেফতার ১

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ এএম

ভুয়া পরিচয়ে বিএনপির প্রার্থীর কাছে টাকা দাবিতে গ্রেফতার ১

গ্রেফতারকৃত তৌহিদ তানভীর। ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রাম-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর কাছে ডিজিএফআই পরিচয়ে টাকা দাবি করার অপরাধে তৌহিদ তানভীর (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান। 

এর আগে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) একটি নম্বর থেকে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ডিজিএফআই পরিচয় দিয়ে টাকা চান অভিযুক্ত তৌহিদ তানভীর। 

প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি ভুয়া ডিজিএফআই পরিচয় দিয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে বুধবার (১১ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর সদস্যরা হাটহাজারীর আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

পরে, গ্রেফতাকৃত তৌহিদ তানভীরকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে ওসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

স্কুলে শাসনের জের রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম