Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে ২ নির্বাচন কর্মকর্তা আটক

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৮ এএম

জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে ২ নির্বাচন কর্মকর্তা আটক

ফাইল ছবি

Advertisement

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র রেখে রাতে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

তারা লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি জানান, আটক ব্যক্তিরা চন্দ্রগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে।

আটকরা হলেন- সহকারী প্রিসাইডিং এম এ ওসমানি ও পোলিং অফিসার মো. ইকবাল হোসেন। ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর ইকবাল দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

জেলা পুলিশ বিভাগ সূত্র জানায়, রাতে ভোটকেন্দ্র রেখে স্থানীয় এক জামায়াত নেতারা বাড়িতে খাবারে যান ওসমানি ও ইকবাল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ রয়েছে।

লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ ছয়জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

স্কুলে শাসনের জের রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম