Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাটমোহরে দুই প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

Advertisement

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ এএম

চাটমোহরে দুই প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

অভিযুক্ত দুই প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়।

Advertisement

পাবনার চাটমোহরে রাতে দুটি ভোটকেন্দ্রে জামায়াত নেতাদের প্রবেশ ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে বৈঠকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত দুই প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়।

প্রত্যাহারকৃত প্রিসাইডিং অফিসাররা হলেন- উপজেলার নিমাইচড়া ইউনিয়নের আশরাফ জিন্দামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার উপজেল খাদ্য পরিদর্শক রুহুল আমিন ও হরিপুর ইউনিয়নের চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার রাকাব হান্ডিয়াল শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা সুজন মাহমুদ। 

এদিকে রাতেই চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের কক্ষের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ দুটি কেন্দ্রে উত্তেজনা শুরু হলে পরে প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, বেশ কয়েকজন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা বুধবার  রাত সাড়ে ১০টার দিকে সমাজ আশরাফ জিন্দানি হাইস্কুলে ভোটকেন্দ্রে প্রবেশ করে প্রিসাইডিং অফিসার রুহুল আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এজেন্টের প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন। এ সময় নির্বাচনে অংশগ্রহণকারী অপর প্রার্থীদের কর্মী সমর্থকরা বিষয়টি জানতে পেরে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান।   

পরে সেখানে উত্তেজনা শুরু হলে প্রশাসনের লোকজন গিয়ে পরিস্থিতি শান্ত করেন। অপরদিকে একই কায়দায় জামায়াত নেতাকর্মীরা গভীর রাতে চড়ইকোল উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রে কক্ষে প্রবেশ করে প্রিসাইডিং অফিসার সুজন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এজেন্টের প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করার সময় স্থানীয় লোকজন প্রতিবাদ জানান। শুধু তাই নয়, চড়ইকোল কেন্দ্রের সিসি টিভির একটি ফুটেজ তাৎক্ষণিক ভাইরাল হয়। এতে ওই এলাকায় উত্তেজনা তৈরি হলে প্রশাসনের লোকজন গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

দুটি ঘটনাই সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে অবগত করা হলে তিনি পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার নির্দেশে প্রিসাইডিং অফিসার রুহুল আমিন ও সুজন মাহমুদকে প্রত্যাহার করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। ভোট সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

স্কুলে শাসনের জের রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম