Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলমারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

সিলমারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার

ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা কেন্দ্র দখল ও সিল মারার পরিকল্পনার অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

রুমিন ফারহানা বলেন, নোয়াগাঁও ইউনিয়নে আমার দুজন কর্মীকে রাতে বিনা কারণে পুলিশ ধরে নিয়ে গেছে। আশুগঞ্জ উপজেলার আটটি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি আমি পুলিশ, সেনাবাহিনী ও রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।

তিনি আরও বলেন, জোটের প্রার্থী দুপুরের দিকে সিল মারার পরিকল্পনা করছে বলে আমরা তথ্য পেয়েছি।

তবে নির্বাচনে নিজের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ। ভোট দেওয়ার পর তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান।

জেলায় ছয়টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রাহ্মণবাড়িয়ায় মোট ভোটার ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৩ জন, নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৬৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন।

Advertisement

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ত্রয়োদশ সংসদ নির্বাচন

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

আরও পড়ুন

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

আরও এক মামলা টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় আসামি ৫০০৮

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় আসামি ৫০০৮

শেবাচিমের শিশু ওয়ার্ড শয্যা ৪৫ রোগী ৮০০

শয্যা ৪৫ রোগী ৮০০

বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি পশ্চিম রেলের দুই তৃতীয়াংশ ক্রসিংয়ে গেটম্যান নেই

পশ্চিম রেলের দুই তৃতীয়াংশ ক্রসিংয়ে গেটম্যান নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম