Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কোলে চড়ে এসে ভোট দিলেন শতবর্ষী রাবেয়া বেওয়া

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

কোলে চড়ে এসে ভোট দিলেন শতবর্ষী রাবেয়া বেওয়া

নাটোর-১ আসনে লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে কোলে চড়ে এসে ভোট দিয়েছেন শতবর্ষী রাবেয়া বেওয়া।

Advertisement

নাটোর-১ আসনে লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে কোলে চড়ে এসে ভোট দিয়েছেন শতবর্ষী রাবেয়া বেওয়া।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ভোট দেন তিনি। জীবনের শেষ প্রান্তে এসেও ভোট দিতে পেরে  আনন্দিত বলে জানান নুরল্লাহপুর গ্রামের এ শতবর্ষী বৃদ্ধা।   

রাবেয়া বেওয়া বলেন, জীবনের শেষ সময়ে এসে উৎসবের মতো পরিবেশে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।     

সঙ্গে থাকা তার এক স্বজন জানান, শেষ বয়সে তার ভোট দেওয়ার খুব শখ ছিল। শারীরিকভাবে দুর্বল হলেও সেই ইচ্ছার কথা ভেবে কষ্ট করে তাকে কোলে করে কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। ভোট দিতে পেরে তিনিও খুব খুশি হয়েছেন।

স্থানীয়রা জানান, শতবর্ষী এ বৃদ্ধার এমন আগ্রহ অন্য ভোটারদের মাঝেও উৎসাহ তৈরি করেছে।

Advertisement

ত্রয়োদশ সংসদ নির্বাচন

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

আরও পড়ুন

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

আরও এক মামলা টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় আসামি ৫০০৮

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় আসামি ৫০০৮

শেবাচিমের শিশু ওয়ার্ড শয্যা ৪৫ রোগী ৮০০

শয্যা ৪৫ রোগী ৮০০

বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি পশ্চিম রেলের দুই তৃতীয়াংশ ক্রসিংয়ে গেটম্যান নেই

পশ্চিম রেলের দুই তৃতীয়াংশ ক্রসিংয়ে গেটম্যান নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম