Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

প্রতিবেশীর কাঁধে ভর করে ভোট দিলেন পঁচাত্তরোর্ধ্ব বৃদ্ধ

Advertisement

Icon

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম

প্রতিবেশীর কাঁধে ভর করে ভোট দিলেন পঁচাত্তরোর্ধ্ব বৃদ্ধ

দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভোট দিতে এসেছেন ৭৫ বছর বয়সি ফজলুল হক।

Advertisement

সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।  কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।  সকাল বাড়ার সাথে সাথে বাড়ছিল ভোটারদের উপস্থিতি। সেই ভিড়ের মধ্যেই সবার নজর কাড়েন ৭৫ বছর বয়সি ফজলুল হক ভাটু।

ভট্টোপাড়া এলাকা থেকে দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি ভোট দিতে এসেছেন।  ডান হাতে একটি লাঠি, পাশে এক পরশির কাঁধ।  বয়সের ভার আর শারীরিক দুর্বলতা তাকে থামাতে পারেনি।  ধীরে ধীরে হেঁটে কেন্দ্রে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নেন।  পরে ভোটগ্রহণ কর্মকর্তাদের সহায়তায় ভোটকক্ষে প্রবেশ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।    

ভোট দেওয়া শেষে ফজলুল হক বলেন, কষ্ট হয়, তবুও ভোট না দিলে মন শান্তি পায় না।  যতদিন পারি, ভোট দেব।

বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ১৬ জন।  প্রিজাইডিং অফিসার রাজু আহমেদ জানান, বয়স্ক ভোটারদের জন্য প্রয়োজনীয় সহায়তা রাখা হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম