Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মদনে বিএনপির সংবাদ সম্মেলন

Advertisement

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম

মদনে বিএনপির সংবাদ সম্মেলন

ছবি: যুগান্তর

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনের ভোট গ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে।  এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার জাল ভোট দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। এমন অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক মদন উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার। তিনি বলেন, আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রায় শেষ পর্যায়ে। আমরা মদন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে অতি দুঃখের সহিত জানাচ্ছি যে, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে মদন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবের নির্দেশনা মোতাবেক নির্বাচনের সকল প্রকার আচরণ বিধি অক্ষরে অক্ষরে পালন করে আসছি। 

আমরা কোথাও কোনো আচরণ বিধি লংঘন করেছি বলে কোনো নজির নাই। কিন্তু একটি দল দাঁড়িপাল্লার ভোটের কাজ করতে গিয়ে ১নং কাইটাইল ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর করে বিভিন্ন জায়গায় নগদ টাকা, লুঙ্গি, কাপড় বিতরণ করে হাতে নাতে ধরা পড়েছে। তারা আমাদের প্রার্থীকে এবং আমাদের দলের নেতাকর্মীদেরকে বিতর্কিত করার জন্য মারাত্মক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মিথ্যা বানোয়াট কল্পকাহিনী তৈরি করে প্রোপাগাণ্ডার মাধ্যমে শান্তিপূর্ণ পরিস্থিতিকে ঘোলা করতে চাচ্ছে। আমরা জামায়াতে ইসলামীর এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 

এ সময় লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মদন উপজেলার ৫২টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। কোনো জায়গায় বিএনপির নেতাকর্মী কোনো জামায়াতের এজেন্টের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে কোনো তথ্য প্রমাণ নেই এবং জামায়াতের নেতাকর্মীদের হুমকি-ধমকী এখন পর্যন্ত আমরা অত্যন্ত ধৈর্য্যের সঙ্গে মোকাবেলা করছি। ভবিষ্যতে তাদের এই মিথ্যা প্রোপাগাণ্ডা ও ষড়যন্ত্রকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। 

নেত্রকোনা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জনাব মোঃ আল হেলাল তালুকদার কিছু মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। উক্ত বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপদেষ্টামন্ডলীর সদস্য রমজান আলী মাস্টার, যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন আহমেদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হেলিম ভুলু, বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের

ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের

এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের ৫ এমপির

ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের ৫ এমপির

আরও পড়ুন

কসবায় ডাব পাড়া নিয়ে বিরোধ, দায়ের কোপে কিশোরের মৃত্যু

কসবায় ডাব পাড়া নিয়ে বিরোধ, দায়ের কোপে কিশোরের মৃত্যু

বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ

বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ

গাজীপুরে আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জন

গাজীপুরে আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জন

মশার কয়েল কেড়ে নিল বৃদ্ধের প্রাণ, ছাই হলো টাকা-বসতঘর

মশার কয়েল কেড়ে নিল বৃদ্ধের প্রাণ, ছাই হলো টাকা-বসতঘর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম