Logo
Logo
×

সারাদেশ

বরিশাল-২

জামায়াত প্রার্থীর সমন্নয়কারী ও পোলিং অফিসারকে জরিমানা

Icon

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ পিএম

জামায়াত প্রার্থীর সমন্নয়কারী ও পোলিং অফিসারকে জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনের বানারীপাড়ায় জামায়াত প্রার্থীর এক সমন্নয়কারী এবং ভোটকেন্দ্রে দায়িত্বরত এক পোলিং অফিসারকে জরিমানা করা হয়েছে।  জামায়াতের সমন্নয়কারী মোশারেফ হোসেনের কাছে নগদ দুই লাখ ২০ হাজার টাকা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার একসারাপাড়া ভোট কেন্দ্রের পোলিং অফিসার কাজী আতিকুর রহমানের কাছে নগদ ৪৫ হাজার ৭’শ ৪০ টাকা ও মোবাইল ফোন পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করে পোলিং অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) যৌথবাহিনী নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রের্ট কেন্দ্র পরিদর্শনকালে এ জরিমানা করেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, বড় ধরণের কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ভোট কেন্দ্রে টাকা নিয়ে যাওয়ার সময় যৌথবাহিনীর হাতে আটক এক ব্যক্তিকে ১০ হাজার টাকা এবং একটি কেন্দ্রের পোলিং অফিসারকে ৫ হাজার টাকা জরিমানা করে  দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম