Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভোট দেওয়ার পর মারা গেলেন জামায়াত প্রার্থীর ভাই

Advertisement

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ পিএম

ভোট দেওয়ার পর মারা গেলেন জামায়াত প্রার্থীর ভাই

Advertisement

ঝালকাঠি-২ (সদর–নলছিটি) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিমের ছোট ভাই শেখ এমদাদুল করিম (৪৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট আল আমিন।

মৃত এমদাদুল করিম নলছিটি পৌরসভার অনুরাগ এলাকার বাসিন্দা ও এসএম আব্দুল কাদেরের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে নলছিটি উপজেলার অনুরাগ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন এমদাদুল করিম। ভোট দেওয়ার পর বাড়ি ফেরার পথে গাড়িতে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এমদাদুল করিম। ভোট দিতে যাওয়ার আগেও তার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না।

এদিকে তার মৃত্যুর খবরে নলছিটি ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম