চট্টগ্রাম-১ আসনে বিএনপির নুরুল আমিন বিজয়ী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন।
এ আসনে ১০৬ কেন্দ্রের মধ্যে ১০৫ কেন্দ্রের ফলাফলে দেখা গেছে ধানের শীষের প্রার্থী পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে অ্যাডভোকেট ছাইফুর রহমান পেয়েছেন ৮১ হাজার ৬০৩ ভোট।
এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে রয়েছে- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আসম রব) মনোনীত প্রার্থী একেএম আবু ইউসুফ।
