Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাসিনার চাচা শেখ কবিরের দাফন সম্পন্ন

Advertisement

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

হাসিনার চাচা শেখ কবিরের দাফন সম্পন্ন

Advertisement

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা  শেখ কবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে টুঙ্গিপাড়ায় তার প্রতিষ্ঠিত খান সাহেব শেখ মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত তৃতীয় দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েক বছর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। 

এর আগে শেখ কবির হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টার জামে মসজিদে প্রাঙ্গণে। পরে ইসলামী ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। 

শেখ কবির হোসেন ১৯৪২ সালে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই। একই সঙ্গে তিনি ছিলেন একজন সফল শিক্ষা উদ্যোক্তা। এলাকায় স্কুল, কলেজ  ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন তিনি।

এ শিক্ষা উদ্যোক্তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং শিক্ষা উদ্যোক্তা ছাড়াও বিভিন্ন  প্রতিষ্ঠান ও ব্যক্তি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম