Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহী-৪ আসন

দলীয় লোকের প্রতারণার কারণে পরাজয় বিএনপির

Advertisement

Icon

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

দলীয় লোকের প্রতারণার কারণে পরাজয় বিএনপির

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে নিজ দলের কিছু লোকজনের প্রতারণার কারণে বিএনপির পরাজয় হয়েছে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি পুরো উপজেলায় এখন সাধারণ লোকজনের মাঝেও চলছে নানা আলোচনা সমালোচনা।

এ আসনে এবার জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আব্দুল বারী সরদার বিজয়ী হয়েছেন। বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও আসনটিতে মাত্র ৫ হাজার ৭৬৫ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া পরাজিত হন।

১৬টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে রাজশাহী-৪ (বাগমারা) আসনটি গঠিত। আসনটি বিএনপি ও আওয়ামী লীগের শক্ত ঘাঁটি ছিল। এখানে অতীতে জামায়াতে ইসলামীর তেমন কোনো প্রভাব ছিল না বললেই চলে। দেশ স্বাধীনের পর থেকে বরাবরই আওয়ামী লীগ বা বিএনপি বিজয়ী হয়েছে এখানে।

এবার বিএনপির জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছিল বলে দলটির নেতাকর্মীদের ধারণা ছিল।

বিএনপির ত্যাগী নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এ পরাজয়ের পেছনে মূল কারণ দলীয় কোন্দল আর নিজ দলের এক নেতা ও তার অনুসারীদের চরম প্রতারণা।

তাহেরপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আবু নঈম শামসুর রহমান মিন্টু ও ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাকসহ দলের একাধিক নেতাকর্মীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসীল ঘোষণার আগে এই আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন এবং জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুলসহ বিএনপি থেকে মোট ১১ জন নেতা মনোনয়ন চেয়েছিলেন। তাদের মধ্যে মাঠপর্যায়ে জরিপে তৃনমূলের একজন ত্যাগী নেতা হিসেবে ডিএম জিয়াউর রহমান জিয়া দলীয় মনোনয়ন পান; কিন্তু দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর রেজাউল করিম টুটুলসহ অন্যান্য মনোনয়ন বঞ্চিতরা ডিএম জিয়ার পক্ষে মাঠে সক্রিয় ভূমিকা পালন করলেও অধ্যাপক কামাল হোসেন ও তার অনুসারীরা গোপনে বিরোধিতা করেছেন। যার ফলে এ আসনটিতে বিএনপির পরাজয় ঘটেছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম