Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৫ টাকা নিয়ে দুই ভাইয়ের হাতাহাতি, ছোট ভাইয়ের মৃত্যু

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ এএম

৫ টাকা নিয়ে দুই ভাইয়ের হাতাহাতি, ছোট ভাইয়ের মৃত্যু

ফাইল ছবি।

Advertisement

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা নিয়ে দুই সহোদর ভাইয়ের হাতাহাতিতে একজন মারা গেছেন।  মৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন।  

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছে নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন। 

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন অভিযোগ করে জানান, একটি মিটারের মাধ্যমে আলমগীর ও খোরশেদ যৌথভাবে বিদ্যুৎ ব্যবহার করে।  এতে দুজনেই ভাগাভাগি করে বিল পরিশোধ করে আসছে।  চলতি মাসের বিল দেওয়ার সময় আলমগীর ৫ টাকা কম দেয়।  এ নিয়েই দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।  সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে আলমগীর চা পান করতে যায়।  সেখানে খোরশেদসহ কয়েকজন মিলে তার স্বামীকে মারধর করে।  পরে গুরুতর আহত অবস্থায় অভিযুক্তরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

পুলিশ জানায়, বিদ্যুৎ বিল নিয়ে খোরশেদ ও আলমগীরের মধ্যে কথা কাটাকাটি হয়।  পরে দুই ভাই দোকানে গেলে সেখানে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।  পরে প্রত্যক্ষদর্শীরা তাদের ছাড়িয়ে নেয়।  একপর্যায়ে খোরশেদ ঘটনাস্থল থেকে চলে গেলেও আলমগীর সেখানে ছিলে।   

পরিবারের ভাষ্যমতে আহত অবস্থায় আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বিদ্যুৎ বিল নিয়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।  পরে আলমগীর মারা যায়।  ঘটনাটি তদন্ত চলছে।  তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।  লাশ হাসপাতালে আছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর

সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর

মৃত্যুর চেয়েও যেসব বিষয় সবচেয়ে বেশি ভয়ংকর

মৃত্যুর চেয়েও যেসব বিষয় সবচেয়ে বেশি ভয়ংকর

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

উত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

উত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

লক্ষ্মীপুরে তিন দপ্তরের নির্বাহী প্রকৌশলী বদলি

অনিয়ম দুর্নীতির অভিযোগ লক্ষ্মীপুরে তিন দপ্তরের নির্বাহী প্রকৌশলী বদলি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১

আরও পড়ুন

প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা গ্রেফতার

প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা গ্রেফতার

খাসিকাণ্ডে অব্যাহতি পেলেন সেই বিএনপি নেতা

খাসিকাণ্ডে অব্যাহতি পেলেন সেই বিএনপি নেতা

৬ ছেলের পাকা ঘর, কারও কাছে ঠাঁই পাচ্ছিলেন না মা

৬ ছেলের পাকা ঘর, কারও কাছে ঠাঁই পাচ্ছিলেন না মা

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম