Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাথার খুলিবিহীন অস্বাভাবিক আকৃতির শিশুর জন্ম

Advertisement

Icon

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১১:০২ পিএম

মাথার খুলিবিহীন অস্বাভাবিক আকৃতির শিশুর জন্ম

Advertisement

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জন্ম নিয়েছে মাথার খুলিবিহীন অস্বাভাবিক আকৃতির একটি কন্যাশিশু। ভূমিষ্ঠ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মারা গেছে সে। দ্রুত শিশুটির মৃতদেহ নিয়ে ক্লিনিক ছেড়ে চলে গেছে তার পরিবার। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

জনতা ক্লিনিক মালিক মতিয়ার রহমান জানান, ২ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩টায় প্রসব ব্যথা নিয়ে ক্লিনিকে আসেন অন্তঃসত্ত্বা গৃহবধূ উপজেলার বেরুবাড়ীর নুরুল ইসলামের স্ত্রী ৫ সন্তানের জননী জায়েদা বেগম (৩৫)। তাকে অপারেশন টেবিলে নেওয়া হয় বিকাল ৫টায়।

সিজারিয়ান অপারেশন করান ডা. জান্নাতুল ফেরদৌসি রুমা। জন্ম নেয় মাথার খুলিবিহীন অস্বাভাবিক আকৃতির একটি কন্যাশিশু। চোখ দুটো ছিল অনেক বড় বড়। জন্মের কিছুক্ষণ পরই মারা যায় শিশুটি। লোকজন জানাজানি হওয়ার আগেই দ্রুত ক্লিনিকের ব্যয় মিটিয়ে শিশুটির মৃতদেহ কাপড় দিয়ে ঢেকে একটি বাক্সে প্যাকেট করে বাড়ি নিয়ে যায় তার পরিবার। এরপর তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

ক্লিনিক মালিক মতিয়ার রহমান আরও জানান, ৫ মাস আগে ওই গৃহবধূ প্রথমবার আল্ট্রাসনোগ্রাম করাতে আসেন। আল্ট্রাসনোগ্রাম শেষে তাকে জানানো হয় তার পেটে যে শিশুটি বড় হচ্ছে তা অস্বাভাবিক আকৃতির। আরও অধিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাদের রংপুর বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর অন্ত:সত্ত্বা গৃহবধূর গর্ভধারণের বয়স ৮ মাস হলে তারা ফের এসে আল্ট্রাসনোগ্রাম করান। সেদিনও তাদের একই রিপোর্ট দেওয়া হয়। সর্বশেষ সোমবার বিকালে তারা এসে প্রথমে অল্ট্রাসনোগ্রাম করে একই অবস্থা দেখতে পেয়ে সিজারিয়ান অপারেশন করান। জন্ম নেয় অস্বাভাবিক আকৃতির কন্যাশিশু।

এ বিষয়ে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কার্তিকের শুরুতেই ভোরে ঘন কুয়াশার চাদর, প্রকৃতিই বলে দিচ্ছে শীতের আসছে

কার্তিকের শুরুতেই ভোরে ঘন কুয়াশার চাদর, প্রকৃতিই বলে দিচ্ছে শীতের আসছে

রৌমারীর আলোচিত জোড়া খুন: ২০ বছর পর একজনের যাবজ্জীবন

রৌমারীর আলোচিত জোড়া খুন: ২০ বছর পর একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

আরও পড়ুন

‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’

‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’

‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম