Logo
Logo
×
   

সারাদেশ

পুলিশের সঙ্গে তর্ক করে কপাল পুড়ল যুবদল নেতার

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:৪৩ পিএম

পুলিশের সঙ্গে তর্ক করে কপাল পুড়ল যুবদল নেতার

এসএম কাওসার মাহমুদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম কাওসার মাহমুদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, এক মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে রাজবাড়ী সদর থানার এএসআই জহিরের সঙ্গে তর্কে জড়ান ওই যুবদল নেতা।

বুধবার (৪ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত কেন্দ্রীয় যুবদলের প্যাডে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারাদেশে আরও লেখা হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এতে আরও লেখা হয়- বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জানতে জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলকে মোবাইল ফোনে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম কাওসার মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি এক মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে রাজবাড়ী সদর থানার এএসআই জহিরের সঙ্গে তর্কে জড়ান জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম কাওসার মাহমুদ। ওই দিনই সেই ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .