Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

Advertisement

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১১:২২ এএম

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

সজীব হোসেন ও হাবিবুর রহমান বাপ্পি সরকার। ফাইল ছবি

Advertisement

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় রেলক্রসিং পারপারের সময় মালবাহী ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে পূবাইল রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পূবাইল থানার ৪১ নাম্বার ওয়ার্ডের নয়ানীপাড়া মৃধা বাড়ি এলাকার আশরাফ হোসেনের ছেলে সজীব হোসেন (৪০) এবং একই এলাকার সাতানীপাড়ার বড্ড সরকারের ছেলে হাবিবুর রহমান বাপ্পি সরকার (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সজীব ও বাপ্পি মোটরসাইকেলে রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে করমতলা খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার মুসা জানান, নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছেন এবং বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে।

ঘটনার পর রেলগেটের গেটকিপার মনির ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তিনি জানান, গেট নামিয়ে বাঁশি বাজিয়ে মোটরসাইকেল আরোহীদের সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা গেটের পাশ দিয়ে ঢুকে পড়লে দুর্ঘটনাটি ঘটে।

পূবাইল থানার ওসি আতিকুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

ঘরে বসেই অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

ঘরে বসেই অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের ছুটি প্রত্যাহার

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের ছুটি প্রত্যাহার

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম