Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এএসআইকে একা পেয়ে পিস্তল লুট করে নিয়ে গেল ছিনতাইকারীরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৪:০৭ পিএম

এএসআইকে একা পেয়ে পিস্তল লুট করে নিয়ে গেল ছিনতাইকারীরা

এএসআইকে একা পেয়ে পিস্তল লুট করে নিয়ে গেল ছিনতাইকারীরা। ছবি: সংগৃহীত

Advertisement

নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দায়িত্বরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। ছিনতাইকারী তার সরকারি পিস্তলটিও লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার।

সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬ টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা তাসমিন বলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিমের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।

ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিলেন বলেও জানান তাসমিন আক্তার।

স্থানীয়রা জানান, নিতাইগঞ্জ এলাকার এ অংশটিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগরভবন, সরকারি দুʼটি হাসপাতাল থাকলেও এটি ছিনতাইপ্রবণ একটি এলাকা। প্রায়ই পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন।

এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সীমান্ত থেকে দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সীমান্ত থেকে দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম