Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কারখানার ভেতরে শ্রমিকের ঝুলন্ত মরদেহ ঘিরে রহস্য

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৬:৩৪ পিএম

কারখানার ভেতরে শ্রমিকের ঝুলন্ত মরদেহ ঘিরে রহস্য

Advertisement

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানার ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হাবিবুল্লাহ (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে শ্রমিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

নিহত হাবিবুল্লাহ নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খেরকাঠি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত গোল্ডেন জিএবি কারখানায় সুইং লোডার হিসেবে কর্মরত ছিলেন।

কারখানার সিকিউরিটি ইনচার্জ মজিবর রহমান জানান, সোমবার (৯ মার্চ) সকালে দায়িত্বে এসে তারা কারখানার সিঁড়ি ও লিফটের পাশের একটি স্থানে কাপড় দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হাবিবুল্লাহকে ঝুলতে দেখেন। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তবে ঘটনাটি নিয়ে কারখানার শ্রমিকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকের দাবি, ফাঁস দিয়ে আত্মহত্যা করলে সাধারণত শরীর পুরোপুরি ঝুলে থাকে; কিন্তু এখানে হাঁটু গেড়ে পা মাটিতে লাগানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে বলে তারা জানান। ফলে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

নাসিমা নামের এক শ্রমিক বলেন, কয়েক দিন ধরে কারখানার উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। বন্ধ কারখানায় এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। পুরো কারখানাই সিসিটিভির আওতায় এবং নিরাপত্তা ব্যবস্থাও কড়া। তাই অনেকের ধারণা, ঘটনাটির পেছনে অন্য কিছু থাকতে পারে।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারী হোস্টেল গিলে খাচ্ছেন বিএনপি পরিচয়ধারী কে এই সেলিম

নারী হোস্টেল গিলে খাচ্ছেন বিএনপি পরিচয়ধারী কে এই সেলিম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

সেপটিক ট্যাংকের পাশে লাশ পুঁতে সবজি চাষ, ২ বছর পর বেরিয়ে এলো রেহানা হত্যার চাঞ্চল্যকর তথ্য

সেপটিক ট্যাংকের পাশে লাশ পুঁতে সবজি চাষ, ২ বছর পর বেরিয়ে এলো রেহানা হত্যার চাঞ্চল্যকর তথ্য

আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ তিন যুবক গ্রেফতার

সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ তিন যুবক গ্রেফতার

দেড় ডজন মামলার আসামি ছাত্রলীগ সভাপতি ড্যান্সার রানা গ্রেফতার

দেড় ডজন মামলার আসামি ছাত্রলীগ সভাপতি ড্যান্সার রানা গ্রেফতার

আরও পড়ুন

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র‌-গুলিসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র‌-গুলিসহ গ্রেফতার ১

ময়মনসিংহে দুর্ঘটনার নেপথ্যে বেপরোয়া গতি ও আঁকাবাঁকা পথ

বেপরোয়া গতি ও আঁকাবাঁকা পথ

কুমিল্লা সিটি নির্বাচন সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ অনলাইনে ভোটের আমেজ

সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ অনলাইনে ভোটের আমেজ

রাজনৈতিক প্রশ্রয়ে দাপুটে কিশোর গ্যাং

রাজনৈতিক প্রশ্রয়ে দাপুটে কিশোর গ্যাং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম