Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লাখাইয়ে পৃথক সংঘর্ষে আহত ২৫

Advertisement

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১০:৫২ পিএম

লাখাইয়ে পৃথক সংঘর্ষে আহত ২৫

Advertisement

হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) উপজেলার কাশিমপুর ও মোড়াকরি গ্রামে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।  

সংঘর্ষে আহতদের হবিগঞ্জ সদর, লাখাই ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, দুইটি সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বর্তমানে উভয় এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে উভয়পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় পুলিশি টহল অব্যাহত আছে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে কাশিমপুর গ্রামে জমি চাষাবাদের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে মাসুদুল হক এবং অপরপক্ষের বাবুল মিয়ার সমর্থকরা লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে প্রায় ১৫ জন আহত হন। 

আহতরা হলেন- জুয়েল মিয়া (৩৫), আনারুল (২২), মাসুদুল হক (৫০), তামিম (১৬), জহিরুল হক (২৬), গিয়াস উদ্দিন (৪০) ও কালু মিয়া (২৫)। তাদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপরদিকে বেলা ১১টার দিকে উপজেলার মোড়াকরি গ্রামের আব্দুল আওয়াল ও সাইফুল ইসলামের মধ্যে বাইসাইকেল চালানোকে কেন্দ্র করে ঝগড়া হয়। 

এর জেরে তাদের গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহতরা হলেন আব্দুল আওয়াল (৪০), মন্নান (৩২) ও মহিবুর (৪২)। 

আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ইয়েমেনে সরকারি বাহিনী সঙ্গে হুথি যোদ্ধাদের সংঘর্ষে হতাহত ২০০

ইয়েমেনে সরকারি বাহিনী সঙ্গে হুথি যোদ্ধাদের সংঘর্ষে হতাহত ২০০

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

এইচআরএসএসের প্রতিবেদন মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম