Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জীবিত থেকেও মৃত তিনি, পাচ্ছেন না নাগরিক সেবা

Advertisement

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৫:৪৭ পিএম

জীবিত থেকেও মৃত তিনি, পাচ্ছেন না নাগরিক সেবা

মো. ইসমাইল। ছবি: সংগৃহীত

Advertisement

ভোলার চরফ্যাশনে জীবিত থাকা সত্ত্বেও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) মৃত মো. ইসমাইল (৩৭) নামের এক কৃষক। ফলে বিভিন্ন সেবা গ্রহণে বিপাকে পড়েছেন তিনি।

ইসমাইল চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন চর ফকিরা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

জানা গেছে, প্রায় চার মাস আগে চরফ্যাশন উপজেলা সদরের ফ্যাশন স্কয়ারের একটি দোকানে সিম কিনতে গেলে এনআইডি যাচাইয়ের সময় দোকানদার তাকে জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আঙ্গুলের ছাপ মিলছে না। পরে তিনি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করেন। তারা জানান, তিনি জাতীয় পরিচয়পত্রে মৃত। বিষয়টি শুনে তিনি হতভম্ব হয়ে পড়েন। পরে নিজেকে জীবিত প্রমাণ করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই মাস ধরে নির্বাচন অফিসে ঘুরলেও তিনি জীবিত হতে পারেননি। 

ভুক্তভোগী ইসমাইল আক্ষেপ করে বলেন, আমি সশরীরে উপস্থিত থাকার পরও কাগজে-কলমে আমাকে মৃত দেখানো হয়েছে। দুই মাস ধরে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে ঘুরছি, এখনো ডাটাবেজে জীবিত হতে পারিনি। এই ভুলের কারণে সিম কেনাসহ জরুরি কোনো নাগরিক সুবিধাই পাচ্ছি না।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমুদ্দিন জানান, বিষয়টি সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইন অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে অনুমোদন পেলেই ডাটাবেজে তাকে পুনরায় জীবিত হিসেবে দেখানো সম্ভব হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আবেগঘন স্ট্যাটাস দেওয়ার ৭ ঘণ্টা পর শিক্ষকের রহস্যজনক মৃত্যু

আবেগঘন স্ট্যাটাস দেওয়ার ৭ ঘণ্টা পর শিক্ষকের রহস্যজনক মৃত্যু

চরফ্যাশনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

চরফ্যাশনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কানের দুল নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাকে মারধর, গর্ভের শিশু মৃত্যুর অভিযোগ

কানের দুল নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাকে মারধর, গর্ভের শিশু মৃত্যুর অভিযোগ

চরফ্যাশনে স্থানীয় নির্বাচনের হাওয়া বইছে

চরফ্যাশনে স্থানীয় নির্বাচনের হাওয়া বইছে

চরফ্যাশনের ফিরোজের লাশ ফেরাতে জটিলতা

অবৈধ পথে প্রবাসে গিয়ে মৃত্যু চরফ্যাশনের ফিরোজের লাশ ফেরাতে জটিলতা

চরফ্যাশনের ১২ শহীদ পরিবারের খোঁজ নেন না কেউ-ই

গণ-অভ্যুত্থানের ২ বছর চরফ্যাশনের ১২ শহীদ পরিবারের খোঁজ নেন না কেউ-ই

আরও পড়ুন

যশোরে ১১ দলের লংমার্চে আড়াই লাখ মানুষের সমাগমের আশা

যশোরে ১১ দলের লংমার্চে আড়াই লাখ মানুষের সমাগমের আশা

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

সরকারের সমালোচনা করে গ্রেফতার নারী উদ্যোক্তা সাথীর জামিন

সরকারের সমালোচনা করে গ্রেফতার নারী উদ্যোক্তা সাথীর জামিন

ছাত্রদল নেতা খুন গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি

গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম