Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বিবিসি বাংলাকে লিগ্যাল নোটিশ মাহদীর

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৬:০৫ এএম

এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বিবিসি বাংলাকে লিগ্যাল নোটিশ মাহদীর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। ছবি: সংগৃহীত

Advertisement

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। নোটিশে তিনি বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। 

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তিনি নিজেই নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

মাহদীর পক্ষে বিবিসি বাংলাকে এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এসএম শাহরিয়ার কবির।

বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বিবিসি বাংলার প্রধান সম্পাদক মীর সাব্বির বরাবর এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে  আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রত্যাহার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। 

মাহদী হাসান জানান, বিবিসি বাংলা কর্তৃক তার বিরুদ্ধে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদে এবং তার দাবি অনুযায়ী ‘অন্যায় ও মানহানিকর’ তথ্যের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিবিসি বাংলা তার বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে তার কাছে ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি থাকার বিষয়সহ বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।

মাহাদীর অভিযোগ, যাচাই-বাছাই ছাড়া প্রকাশিত ওই প্রতিবেদন তার ব্যক্তি ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। তাই তিনি বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদনটি প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটালে কাউকে ছাড় দেবে না সরকার: জিকে গউছ

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটালে কাউকে ছাড় দেবে না সরকার: জিকে গউছ

বাড়িতে জন্ম নেওয়া ১৩৫ সাপ নিয়ে বিপদে পরিবেশকর্মী!

বাড়িতে জন্ম নেওয়া ১৩৫ সাপ নিয়ে বিপদে পরিবেশকর্মী!

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার

আরও পড়ুন

গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল বাস

গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল বাস

মেঘনার এক কাতল বিক্রি হলো ১৭৫০০ টাকায়

মেঘনার এক কাতল বিক্রি হলো ১৭৫০০ টাকায়

চাঁদপুরে বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ৭৪

চাঁদপুরে বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ৭৪

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম