বাড়িতে জন্ম নেওয়া ১৩৫ সাপ নিয়ে বিপদে পরিবেশকর্মী!
Advertisement
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জে জীববৈচিত্র্য ফেডারেশনের উদ্যোগে ১৩৭টি সাপ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে পরিবেশকর্মীর বাড়িতে জন্ম নেয় ১৩৫টি সাপ।
মঙ্গলবার সকালে সদর উপজেলার ভাদৈ এলাকায় অবস্থিত বন বিভাগের অফিসে এগুলো হস্তান্তর করা হয়। সাপগুলো গ্রহণ করেন প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ অফিসার মাহমুদ হোসেন।
রেঞ্জ অফিসার মাহমুদ হোসেন জানান, সাপ বেশি হওয়ায় এগুলো রেমা-কালেঙ্গা, সাতছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকাসহ বিভিন্ন বনে অবমুক্ত করা হবে। হবিগঞ্জ জীববৈচিত্র্য ফেডারেশনের জেলা শাখার সদস্য পরিবেশকর্মী রবি কস্তার বাড়িতে প্রায় এক মাস সাপের ডিম রাখার পরে বাচ্চা হয়। ১৩৫টি ডিম থেকে ১৩৫টি বাচ্চা ফোটে। এগুলো নিয়ে কিছুটা বিপাকে পড়ে যান তিনি। পরবর্তীতে সাপগুলো বড় হলে এগুলো অবমুক্ত করার জন্য নিয়ে আসা হয়।
