Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইউএনওর নাম করে চেয়ারম্যানের ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

Advertisement

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম

ইউএনওর নাম করে চেয়ারম্যানের ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

Advertisement

পটুয়াখালীর কলাপাড়ায় ইউএনওর নাম করে গ্রামপুলিশ সদস্য নিয়োগে ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিমের ঘুস নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার সকালে ভাইরাল হওয়া ওই ভিডিওটি নিয়ে গোটা দক্ষিণাঞ্চলজুড়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম খালি গায়ে বসে লুঙ্গি পরিহিত অবস্থায় ভিডিওর বিপরীতে থাকা এক ব্যক্তির কাছ থেকে টাকার বান্ডিল নিচ্ছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘বোর্ডে থাকমু আমি, ইউএনও আর ওসি। এর বাইরেও তিন চারজন আছে। এছাড়াও ইউএনও অফিসে থাহে ক্লার্ক বশার এবং মামুন হ্যারে দেওয়া লাগবে’ বলতে শোনা যায়।

৬নং ওয়ার্ডের গ্রামপুলিশ সদস্য প্রার্থী তালিমের কাছ থেকে নিয়োগের বিষয়ে ঘুসের টাকার বান্ডিল নেওয়া হয়েছিল বলে একটি সূত্রে জানা গেছে।

তবে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে এবং টাকাগুলো ফেরত দেওয়ার দাবি করেছেন চেয়ারম্যান আব্দুর রহিম।

এদিকে ঘুস গ্রহণের বিষয়টি অবগত না হওয়ার পাশাপাশি শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইউএনও কাউসার হামিদ। এছাড়া ঘুস নেওয়ার ভিডিও ভাইরালের বিষয়ে চেয়ারম্যানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম