Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, রাঙ্গাবালী (পটুয়াখালী)

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৮:২২ পিএম

ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

নিবিড় গাজী। ফাইল ছবি

Advertisement

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নিবিড় গাজীর মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

যুগান্তরে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়ার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে- গত ৯ মার্চ গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় মাহমুদ নামে এক কিশোরের মৃত্যুর ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. শেখ শহিদুল ইসলাম এবং সদস্য সচিব করা হয়েছে সহকারী সার্জন ডা. গোলাম মোস্তাহিদ তাসরিফকে। 

কমিটিকে আগামী চার কর্মদিবসের মধ্যে ঘটনাস্থলে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন সিভিল সার্জনের কাছে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার বিকালে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নিবিড় গাজীর মৃত্যু হয়।

নিবিড়ের পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ৯ মার্চ দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে ‘রাঙ্গাবালীতে ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের অবহেলার অভিযোগ’ এবং ১০ মার্চ প্রিন্ট সংস্করণে ‘ছাত্রদল নেতার মৃত্যুতে চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাকে সাময়িক অব্যাহতি

মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাকে সাময়িক অব্যাহতি

জেলেদের চাল বিতরণ নিয়ে ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল, কার্যক্রম বন্ধ

জেলেদের চাল বিতরণ নিয়ে ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল, কার্যক্রম বন্ধ

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

আরও পড়ুন

যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে: রুমিন ফারহানা

যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে: রুমিন ফারহানা

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম