Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অশ্লীল ভিডিও ভাইরাল, প্রধান শিক্ষকের দাবি ‘এআই’

Advertisement

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:২৯ পিএম

অশ্লীল ভিডিও ভাইরাল, প্রধান শিক্ষকের দাবি ‘এআই’

ফাইল ছবি।

Advertisement

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বেশ কয়েকটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছেন ওই শিক্ষক। 

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে মাসুম আহমেদ মীরা নামের একটি ফেসবুক ও টেলিগ্রাম আইডি থেকে ওই শিক্ষকের বেশ কয়েকটি অশ্লীল ভিডিও পোস্ট করা হয়। 

মুহুর্তেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষক ভিডিওকলে অশ্লীল অঙ্গভঙ্গি প্রকাশ করছেন। তবে ভিডিওর অপরপ্রান্তে কে ছিলেন- সেটা প্রকাশ করা হয়নি।  

এ বিষয়ে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, তিনি দীর্ঘ ৩৬ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ভাইরাল ভিডিওগুলো এআই দ্বারা তৈরি করা হয়েছে এবং তাকে হেয়-প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। ওই ভিডিওর ব্যাপারে আইনি পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, বিষয়টি লিখিতভাবে বরিশাল শিক্ষাবোর্ডে অবহিত করা হয়েছে। বোর্ড পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

রিল বানাতে ব্যস্ত দম্পতি, সাগরে হাবুডুবু খেল শিশু

রিল বানাতে ব্যস্ত দম্পতি, সাগরে হাবুডুবু খেল শিশু

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

আলোচনার মাঝেই পরীমনির নতুন ভিডিও ভাইরাল

আলোচনার মাঝেই পরীমনির নতুন ভিডিও ভাইরাল

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম