Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঈদের পোশাক কিনে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা!

Advertisement

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:৩০ এএম

ঈদের পোশাক কিনে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা!

লক্ষ্মীপুরের রায়পুর থানা। ছবি: যুগান্তর

Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে ঈদ উপলক্ষে নতুন পোশাক না কিনে না দেওয়ায় স্বামীর ওপর অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামের হাওলাদার বাড়িতে হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে। 

নিহত গৃহবধূ সামিয়া আক্তার (১৮) ওই এলাকার ভবঘুরে রিদয় হোসেনের স্ত্রী এবং একই গ্রামের কৃষক মো. সেলিমের মেয়ে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, গত এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় সামিয়া ও রিদয়ের।  এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে নতুন পোশাক কিনে না দেওয়ায় সোমবার সন্ধায় তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়।  রাত ৮টায় সামিয়া নিজ কক্ষে আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। 

তাকে উদ্ধার করে রাত ১০টায় রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস মৃত ঘোষণা করে।

এ বিষয়ে হাসপাতালে উপস্থিত নিহত সামিয়ার পরিবার (ভাই ও বোন) বক্তব্য দিতে রাজি হয়নি।

রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন  জানান, এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাবে না।  বিষয়টি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালানোর সময়: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালানোর সময়: পানিসম্পদমন্ত্রী

‘আমি আর বিচার পাব না’—মেহেদী হত্যার চার মাস পর বাবার আক্ষেপ

‘আমি আর বিচার পাব না’—মেহেদী হত্যার চার মাস পর বাবার আক্ষেপ

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

শাশুড়ির হাতে বেতন-শ্বশুরকে দিতে হবে ফ্ল্যাট, অসহনীয় নির্যাতনে নারী প্রযুক্তিবিদের আত্মহত্যা

শাশুড়ির হাতে বেতন-শ্বশুরকে দিতে হবে ফ্ল্যাট, অসহনীয় নির্যাতনে নারী প্রযুক্তিবিদের আত্মহত্যা

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

আরও পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম