Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বালুবাহী ড্রামট্রাকের চাপায় বাবা-ছেলের মৃত্যু

Advertisement

Icon

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৭:৪২ পিএম

বালুবাহী ড্রামট্রাকের চাপায় বাবা-ছেলের মৃত্যু

Advertisement

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজশাহী-নাটোর হাইওয়ে পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ জনতা বালুবাহী সেই ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন- কাওসার (২৬) ও তার ছেলে রেদোয়ান (৬)। তাদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি ইউনিয়নের শলুয়া গ্রামে।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক খান এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, রাজশাহী থেকে নাটোর যাচ্ছিল একটি বালিবাহী ড্রাম ট্রাক। বিপরীত দিক থেকে আসছিল মোটরসাইকেল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা-ছেলে। দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনতা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকটিতে ধরিয়ে দেওয়া আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম