Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পেট্রল পাম্পে তেল না পেয়ে শটগান হাতে তাণ্ডবের চেষ্টা, ভিডিও ভাইরাল

Advertisement

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:৪৮ পিএম

পেট্রল পাম্পে তেল না পেয়ে শটগান হাতে তাণ্ডবের চেষ্টা, ভিডিও ভাইরাল

Advertisement

কক্সবাজারের রামুতে একটি পেট্রল পাম্পে অতিরিক্ত জ্বালানি তেল না পেয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিও ফুটেজে এক ব্যক্তিকে শটগান হাতে পাম্পে পাম্পে তাণ্ডবের চেষ্টা করতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা বিজিবি ক্যাম্পসংলগ্ন এশিয়া পেট্রল পাম্পে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি স্থানীয় ‘বিকে আজম ব্রিক ফিল্ড’-এর মালিক বিকে আজম। তিনি সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের সাবেকপাড়া ইয়াছিনের (মিস্ত্রি) ছেলে বলে জানা গেছে।

পাম্প সূত্রে জানা যায়, নির্ধারিত বরাদ্দের বাইরে অতিরিক্ত জ্বালানি তেল দাবি করেন বিকে আজম। তবে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী রেশনিং ব্যবস্থার বাইরে তেল সরবরাহ সম্ভব নয় বলে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে নিজের গাড়ি থেকে শটগান বের করে পাম্পের কর্মীদের দিকে এগিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন।

ঘটনার পরপরই পাম্পে কর্মরতদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবুও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে অভিযুক্ত বিকে আজম দাবি করেন, তিনি কেবল ভয় দেখানোর উদ্দেশ্যেই অস্ত্র প্রদর্শন করেছিলেন, গুলি করার কোনো ইচ্ছা তার ছিল না।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ জানান, ভুক্তভোগী পেট্রল পাম্প কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করেনি। তবে অভিযুক্তের এমন আচরণে নিন্দার ঝড় উঠেছে।

তিনি আরও বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে অস্ত্র উঁচিয়ে এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণ সম্পূর্ণরূপে জনবিরোধী ও আইনবহির্ভূত। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের অস্ত্রের লাইসেন্স বাতিলের সুপারিশ করে পুলিশ সুপারের কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম