Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত

Advertisement

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:০৩ পিএম

বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত

Advertisement

নাটোরের গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে পৌর সদরের চাঁচকৈড় বাজার রসুনহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তা আব্দুল আজিজ। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পৌর বিএনপির সভাপতি জেলা সদস্য মশিউর রহমান বাবলু ও পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেড় ঘণ্টা ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এএসআই আব্দুল আজিজ আহত হন।

বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ইসতিয়াক শান্ত রকি বলেন, ঈদ মার্কেটে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। রাজনৈতিক নেতাকর্মীদের সহনশীল থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করলে এএসআই আজিজ আহত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি

ছাত্রদল নেতা খুন গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি

শাকিলের জানাজায় বক্তব্যের সময় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান

শাকিলের জানাজায় বক্তব্যের সময় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

ছাত্রদল নেতা শাকিল হত্যা এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ বাড়াবাড়ি করলে উচিত শিক্ষা দেবে জনগণ: দুলু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ বাড়াবাড়ি করলে উচিত শিক্ষা দেবে জনগণ: দুলু

দেশ বিরোধী চক্রান্ত রুখতে জাতীয়তাবাদী শক্তি রাজপথেই থাকবে: দুলু

দেশ বিরোধী চক্রান্ত রুখতে জাতীয়তাবাদী শক্তি রাজপথেই থাকবে: দুলু

আরও পড়ুন

কালকিনিতে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

কালকিনিতে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

মনপুরায় ট্রলারবোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ

মনপুরায় ট্রলারবোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ

আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ

আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, খোলপেটুয়া নদীর বাঁধে ৩০০ ফুট ভাঙন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, খোলপেটুয়া নদীর বাঁধে ৩০০ ফুট ভাঙন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম