Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দেশ বিরোধী চক্রান্ত রুখতে জাতীয়তাবাদী শক্তি রাজপথেই থাকবে: দুলু

Advertisement

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম

দেশ বিরোধী চক্রান্ত রুখতে জাতীয়তাবাদী শক্তি রাজপথেই থাকবে: দুলু

ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণ উচিৎ শিক্ষা দেবে। তাদের দেশ বিরোধী সকল চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথেই থাকবে।

দুলু বলেন, আওয়ামী লীগ শাসনের নামে ১৭ বছর বাংলাদেশকে শোষন করেছে। এখন পাশের দেশে বসে দেশ অশান্ত করতে অকার্যকর করতে গোপন ষড়যন্ত্র করছে। বিরোধী দলের উদ্দেশ্যে দুলু বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও সালাউদ্দিন আহমেদ চৌধুরীর মতো নেতাদের বিচারের নামে হত্যা করেছে। বিরোধী দল যেকোন ছোটখাট বিষয় নিয়েই আন্দোলন শুরু করে। আওয়ামী লীগ এই আন্দোলন সুযোগ নিতে পারে। আন্দোলনে পড়ে তারা দেশকে অস্থির করে তোলার অপচেষ্টা করবে।

দুলু বলেন, জনগণ আমাদের ৫ বছরের জন্য ভোট দিয়েছে, আমরা বিএনপি সরকার ৫ বছর দেশ পরিচালনা করি, ৫ বছর পর কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে, আমরা ভালো করলে জনগণ বিএনপিকে ভোট দেবে। আমরা খারাপ করলে আমাদের বাদ দিয়ে জনগণ আপনাদের ভোট দেবে। অযথা আন্দোলন সংগ্রামের নামে আওয়ামী লীগকে দেশ অশান্ত করার সুযোগ দেবেন না।

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক আনিসুর রহমান আনিসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,  যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন ও সদস্য নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।

অনুষ্ঠানে দুলু আরও বলেন, বিএনপি ও দেশের মানুষের ভদ্রতা নিরবতাকে পলাতক শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা দুর্বলতা ভেবে আসবে আসবে বলে ভীতি সৃষ্টির চেষ্টা করে। দেশের মানুষ নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের ভয় পায় না। আগামী দিনে তারা কোনো বাড়াবাড়ি করলে উপযুক্ত জবাব দেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপি আব্দুল আজিজের ছেলে ডিবি হেফাজতে

ছাত্রদল নেতা শাকিল হত্যা এমপি আব্দুল আজিজের ছেলে ডিবি হেফাজতে

দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

পূজার ছুটিতে স্ত্রীকে নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না হিমেশের

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ পূজার ছুটিতে স্ত্রীকে নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না হিমেশের

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

আরও পড়ুন

প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধাবঞ্চিত যশোর অঞ্চলের মানুষ

প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধাবঞ্চিত যশোর অঞ্চলের মানুষ

নিরাপদে বেঁচে থাকার নিরাপত্তা চান শিক্ষিকা

নিরাপদে বেঁচে থাকার নিরাপত্তা চান শিক্ষিকা

বিএনপি নেতা পিন্টু হত্যায় তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

বিএনপি নেতা পিন্টু হত্যায় তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

পদ্মাপাড়ে পড়ে ছিল ২ কেজি হেরোইন

পদ্মাপাড়ে পড়ে ছিল ২ কেজি হেরোইন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম