Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি নেতা পিন্টু হত্যায় তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পিএম

বিএনপি নেতা পিন্টু হত্যায় তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

বিএনপি নেতা পিন্টু হত্যায় তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

Advertisement

বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু হত্যা মামলার তদন্তে দুই আসামি ও এক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহীতে পিবিআইয়ের কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

জিজ্ঞাসাবাদ করা তিন কারা কর্মকর্তা হলেন- রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তৎকালীন উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) বজলুর রশীদ, সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। তাদের মধ্যে বজলুর রশীদ ও শফিকুল ইসলাম এ মামলার আসামি। হালিমা খাতুন মামলার সাক্ষী।

মামলাটির তদন্ত করছেন রাজশাহী পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সৈকত হাসান। তিনি বলেন, ‘জিআর মামলার ক্ষেত্রে আমরা আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে পারি; কিন্তু সিআর মামলায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা যায় না। এটি সিআর মামলা। তদন্তের স্বার্থে মামলার দুই আসামি ও এক সাক্ষীকে ডাকা হয়েছিল। তাদের জবানবন্দি নেওয়া হয়েছে।’

ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় ২০১৫ সালের ৩ মে তার মৃত্যু হয়। তার পরিবার এ মৃত্যুকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে।

এ ঘটনায় গত বছরের ৫ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে হত্যা মামলা করেন পিন্টুর ছোট ভাই নাসিম উদ্দিন রিন্টু। নালিশি এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করা হয়। পরে আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেন পিবিআইকে।

তদন্ত কর্মকর্তা সৈকত হাসান আরও বলেন, ‘আদালত প্রথমে যে সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছিলেন, সেই সময়সীমা ইতোমধ্যে পার হয়েছে। পরে তিনি সময় বাড়ানোর আবেদন করেন। বর্তমানে তদন্ত প্রায় শেষপর্যায়ে রয়েছে। এবার নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রতিবেদন পাওয়ার পর আদালত মামলার বিষয়ে পরবর্তী আদেশ দেবেন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকার সহায়তা

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকার সহায়তা

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন মাদকসম্রাট দম্পতির

২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন মাদকসম্রাট দম্পতির

ভয় দেখিয়ে ২ যাত্রীর টাকা নিয়ে লাপাত্তা রেল পুলিশ

ভয় দেখিয়ে ২ যাত্রীর টাকা নিয়ে লাপাত্তা রেল পুলিশ

‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ বলা সেই যুবকের পরিণতি

‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ বলা সেই যুবকের পরিণতি

আরও পড়ুন

চরের দখল নিয়ে পদ্মায় দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি

চরের দখল নিয়ে পদ্মায় দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি

প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধাবঞ্চিত যশোর অঞ্চলের মানুষ

প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধাবঞ্চিত যশোর অঞ্চলের মানুষ

নিরাপদে বেঁচে থাকার নিরাপত্তা চান শিক্ষিকা

নিরাপদে বেঁচে থাকার নিরাপত্তা চান শিক্ষিকা

বিএনপি নেতা পিন্টু হত্যায় তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

বিএনপি নেতা পিন্টু হত্যায় তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম