সৌদির সঙ্গে মিল রেখে দুমকিতে ঈদ উদযাপন
Advertisement
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর দুমকিতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো এবারো একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে তালুকদার বাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন মাওলানা মনিরুল ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের সময়ের সঙ্গে মিল রেখে কয়েক বছর ধরে ঈদের নামাজ আয়োজন করে আসছেন তারা। এবারো ১০০ জন মুসল্লি এই জামাতে অংশ নেন।
স্থানীয় মুসল্লি সাব্বির আহমেদ বলেন, গত ৩৫ বছর ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছি।
আয়োজক কমিটির জালাল আহমেদ তালুকদার বলেন, ওআইসিসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ আজ ঈদ উদযাপন করছে। আমরাও একই পথ অনুসরণ করছি। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
