Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এমপি কিরনের বক্তব্যে ক্ষুব্ধ প্রবাসীরা

Advertisement

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৫:০৮ পিএম

এমপি কিরনের বক্তব্যে ক্ষুব্ধ প্রবাসীরা

Advertisement

শরীয়তপুরে (নড়িয়া-সখিপুর)-২ আসনের প্রবাসীরা পৌরসভা উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ওই আসনের এমপি জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরনের এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে প্রবাসীরা।

সংসদ সদস্যের এমন বক্তব্য প্রত্যাহারের দাবিতে রোববার রাতে নড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ডের বাড়ৈপাড়া বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- ইতালির ভোলজানু বিএনপির সিনিয়র সহসভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল খলিফা, শহিদ মীর, শেখ সেলিম।

এর প্রতিবাদে প্রবাসীদের সংবাদ সম্মেলনে হাজী মনির, উজ্জ্বল খলিফা বলেন, গত নির্বাচনে আমরা বিএনপির প্রার্থীকে জিতানোর জন্য নিজেদের টাকা খরচ করে প্রবাস থেকে এসে প্রতিদিন প্রচারণা করেছি। আমরা প্রবাসীরা কোটি কোটি টাকা খরচ করেছি। অথচ আজকে আমাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে। এ বক্তব্য প্রত্যাহার না করলে আমরা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বরাবরে লিখিত অভিযোগ দিব।

সংবাদ সম্মেলন শেষে সংসদ সদস্যের বক্তব্য প্রত্যাহারের দাবিতে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা নড়িয়া বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির ২নং ওয়ার্ড কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে।

সংবাদ সম্মেলনে প্রবাসী শহিদ মীর বলেন, দেশে থেকে বিএনপির রাজনীতি করে নির্যাতনের স্বীকার হয়ে বিদেশে পারি জমিয়েছি। এছাড়া প্রবাসে থেকেও যখন তারা দেশে এসেছেন তখনই তারা বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন এবং বিদেশে থেকেও সবসময় দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। কিন্তু আজ সংসদ সদস্য স্থানীয় সরকার নির্বাচনে নড়িয়া-সখিপুরের প্রবাসীদের অংশগ্রহণে নিষেধ করেছেন।

এ সময় বিক্ষুব্ধ প্রবাসীরা অবিলম্বে সংসদ সদস্যের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন।

এর আগে রোববার সকালে নড়িয়া উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে নড়িয়া উপজেলা ও পৌরসভা, ইউনিয়ন পরিষদ তথা স্থানীয় সরকার  নির্বাচনে প্রবাসীরা অংশগ্রহণ করতে পারবেন না বলে বক্তব্য দেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন।

প্রবাসীদের অবমূল্যায়ন করে এমপি শফিকুর রহমান কিরনের বক্তব্যটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

১ মিনিটি ৪৩ সেকেন্ডের একটি ভিডিও বক্তব্যে শোনা যায়, ‘যারা প্রবাসী রয়েছেন তারা আগামী স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা করবেন না। আমার স্থানীয় নেতাকর্মীরা বিএনপিকে টিকিয়ে রেখেছেন, তারা জেল খেটেছেন, মামলাও খেয়েছেন। শুধু তারা নয় তাদের পরিবারও হয়রানির শিকার হয়েছে। আপনারা যারা বিদেশে ছিলেন তারা এই জুলুমের শিকার হননি। তাই লোকাল নির্বাচন বলেন আর যেই নির্বাচন বলেন- আমার এলাকার নেতাকর্মীরাই তাতে অংশগ্রহণ করবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম