Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তেল না দেওয়ায় ফিলিং স্টেশন কর্মচারীদের মারধর, যুবদল নেতা গ্রেফতার

Advertisement

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৮ পিএম

তেল না দেওয়ায় ফিলিং স্টেশন কর্মচারীদের মারধর, যুবদল নেতা গ্রেফতার

Advertisement

বাগেরহাট শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না দেওয়ায় পাম্পের দুই কর্মচারীকে মারপিট করার অভিযোগে পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমন পাইককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে বাগেরহাট শহরের শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বাগেরহাট সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) শহীদুল ইসলাম শেখ দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার রাতে খানজাহান আলী ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না দেওয়ায় পাম্পের দুই কর্মচারীকে মারপিট করেন বাগেরহাট পৗর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমন পাইকসহ তার লোকজন। এই মারপিটের ঘটনায় পাম্পের দুই কর্মচারী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, এ ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য এই ফিলিং স্টেশন তেল সরবরাহ বন্ধ করে দেয়। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে পাম্পের সামনে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। এই মারপিটের অভিযোগে ফিলিং স্টেশনের মালিক মর্শিদকুলি খান বাদী হয়ে রাতে বাগেরহাট সদর মডেল থানায় যুবদল নেতা সুমন পাইকসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

তিনি আরও জানান, মামলার পর রাতে শহরের শহীদ মিনার এলাকা থেকে যুবদল নেতা সুমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমনকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম