ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গ্রেফতার
Advertisement
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:২১ পিএম
গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. আলী আজম। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. আলী আজমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুউরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তিনি অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আলী আজমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। বুধবার গোপনে তিনি বাড়িতে এসেছিলেন। খবর পেয়ে পুলিশ ও ডিবির যৌথ টিম অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতারের পর আলী আজম অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে তাকে আবারও হাসপাতালে চেকআপ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

