Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আধিপত্যের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

আধিপত্যের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

বাঞ্ছারামপুর থানা

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে জুয়েল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

নিহত জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নিলোখা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।

আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শান্তিপুর গ্রামের বাসিন্দা মোক্তার হোসেন ও মোমেনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। বর্তমানে গ্রামে মোমেন গ্রুপের আধিপত্য রয়েছে। তাদের বিতাড়িত করে এলাকা দখলে নেওয়ার জন্য ভোরে মোমেন গ্রুপের লোকজনের সঙ্গে মোক্তার গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ান। সংঘর্ষে পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা থেকে লোকজন ভাড়া করে আনার অভিযোগ রয়েছে মোক্তার গ্রুপের বিরুদ্ধে।

সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে জুয়েল মিয়া নিহত হন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

বাঞ্ছারামপুর থানার ওসি মো. ইয়াসিন জানান, আধিপত্য বিস্তারের জন্য মোক্তার গ্রুপের লোকজন মোমেন গ্রুপের লোকজনকে গ্রাম থেকে বের করে দিতে চেয়েছিল। এ নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। নিহত জুয়েল মোক্তার গ্রুপের হয়ে সংঘর্ষে অংশ নিয়েছিলেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামিকে সহায়তা দেবে না আইনজীবী সমিতি

শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামিকে সহায়তা দেবে না আইনজীবী সমিতি

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

শর্টসার্কিটের আগুনে নিঃস্ব ১৪ পরিবার

শর্টসার্কিটের আগুনে নিঃস্ব ১৪ পরিবার

বাংলাদেশি সেই কিশোরের লাশ ফেরত দিল বিএসএফ

বাংলাদেশি সেই কিশোরের লাশ ফেরত দিল বিএসএফ

সীমান্তে কিশোরের লাশ, বিজিবি-বিএসএফের বৈঠকের চেষ্টা

সীমান্তে কিশোরের লাশ, বিজিবি-বিএসএফের বৈঠকের চেষ্টা

২০২৯ সালে ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ শেষ হবে: সড়ক পরিবহণমন্ত্রী

২০২৯ সালে ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ শেষ হবে: সড়ক পরিবহণমন্ত্রী

আরও পড়ুন

ভেরিফিকেশনে বাদ পড়া রাবির সেই জাহিদ পেলেন প্রাথমিকের নিয়োগপত্র

ভেরিফিকেশনে বাদ পড়া রাবির সেই জাহিদ পেলেন প্রাথমিকের নিয়োগপত্র

কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

১৪ বছর ধরে সৌদি কারাগারে চাঁদপুরের শহিদুল্লাহ

১৪ বছর ধরে সৌদি কারাগারে চাঁদপুরের শহিদুল্লাহ

মুহুরী প্রকল্পে অনিয়ম দেখলে জানান: প্রতিমন্ত্রী আজাদ

মুহুরী প্রকল্পে অনিয়ম দেখলে জানান: প্রতিমন্ত্রী আজাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম