Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাংলাদেশি সেই কিশোরের লাশ ফেরত দিল বিএসএফ

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পিএম

বাংলাদেশি সেই কিশোরের লাশ ফেরত দিল বিএসএফ

ছবি: যুগান্তর

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে পাওয়া শাকিল নামে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আখাউড়া সীমান্তের ভুনবন ও ত্রিপুরা রাজ্য সীমান্ত এলাকার সানমুড়া বর্ডার ২০২২-৯এস সীমান্ত পিলার এলাকা দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

নিহত শাকিল আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাহপুর পূর্বপাড়ার বাসিন্দা মালু মিয়ার ছেলে।

নিহত কিশোর শাকিলের পরিবার জানান, গত বুধবার রাত সাড়ে ১২টার পর থেকে শাকিল নিখোঁজ ছিল। তার বাবা মালু মিয়া জানিয়েছেন, শাকিল মানসিক ভারসাম্যহীন ছিল।

বিজিবি ফকিরমুড়া ক্যাম্প কমান্ডার নিরাময় চাকমা বলছেন, বাংলাদেশ-ভারত দুই দেশের আখাউড়া-ত্রিপুরা রাজ্যের সীমান্তের ২০২২-৯এস সীমান্ত পিলারের সানমুড়া কাঁটাতারের বেড়ার পাশে কিশোরের লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি বিএসএফের নজরে আসে। পরে শনিবার সন্ধ্যার পর ভারতীয় বিএসএফের মাধ্যমে খবর পেয়ে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে খোঁজ নেন। 

খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। তবে বিজিবি ও বিএসএফ-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যোগাযোগ করে ঘটনাস্থলে গিয়ে রাত ২টার দিকে ত্রিপুরা রাজ্যের বিএসএফ লঙ্কামুড়া ক্যাম্পের সদস্যরা এবং আগরতলা পশ্চিম থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে আগরতলা পশ্চিম থানা পুলিশ লাশের ময়নাতদন্তে শেষে রোববার সন্ধ্যার দিকে লাশ হস্তান্তর করে। 

বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ যুগান্তরকে বলেন, শাকিলের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

তবে লাশটি ঠিক কীভাবে সেখানে পৌঁছেছে এবং কিশোরটির মৃত্যুর কারণ কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

চাচার বাড়িতে ডেকে ভাতিজাকে হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

চাচার বাড়িতে ডেকে ভাতিজাকে হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম