Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মাদকের টাকা জোগাড়ে শিশুসন্তানকে বিক্রির চেষ্টা!

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পিএম

মাদকের টাকা জোগাড়ে শিশুসন্তানকে বিক্রির চেষ্টা!

সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে শিশুকে উদ্ধার করে মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

চট্টগ্রামে মাদকের টাকা জোগাড়ে ২০ মাসের এক কন্যাশিশুকে বিক্রি করতে নিয়ে গিয়েছিলেন এক বাবা! তবে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশের সহায়তায় শিশুটিকে বিক্রির হাত থেকে রক্ষা করেন শিশুটির  গর্ভধারিণী মা।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। পরে শিশুটি মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ৯৯৯ নাম্বারে ফোন করে সীমা (২৬) নামের এক নারী অভিযোগ করেন, তার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) মাদকাসক্ত। তারা সদরঘাট থানার পানির ট্যাংকি এলাকার বাচ্চু মিয়ার বাসায় থাকেন।

অভিযোগ অনুযায়ী, শনিবার রাতে লোকমান তার ২০ মাসের মেয়ে ফাতেমা আক্তারকে মাদক সেবনের টাকা জোগাড়ের জন্য বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় লোকমানের অবস্থান শনাক্ত করে অভিযান শুরু করে। টানা দুই ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ বলেন, শিশুটিকে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে পুলিশ তাৎক্ষণিকভাবে তৎপর হয়। থানার মোবাইল টহল দলের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পশ্চিম মাদারবাড়ি এলাকার যুগী চাঁদ মসজিদ লেন থেকে শিশুটিকে উদ্ধার করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম