Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জমি নিয়ে বিরোধ, বিজিবি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৩ পিএম

জমি নিয়ে বিরোধ, বিজিবি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর

ছবি: যুগান্তর

Advertisement

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বিজিবি সদস্যের বসতঘরে হামলার অভিযোগ ওঠেছে। বুধবার (২৫ মার্চ) বিকালে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামের বাসিন্দা বিজিবি সদস্য নাসিরউদ্দিন মাতুব্বরদের বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনা অস্বীকার করে প্রতিপক্ষের লোকজন উলটো তাদের ওপর হামলার অভিযোগ তুলেছেন।  এ ঘটনায় উভয়পক্ষের ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, বিজিবি সদস্য নাসিরউদ্দিনের সঙ্গে একই এলাকার জসিম শিকদার ও রফিক শিকদারদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে ছয় মাস আগে একটি মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় নাসিরউদ্দিনের পরিবার থেকে মামলা করা হয়। সেই মামলায় বুধবার (২৫ মার্চ) মাদারীপুর আদালতে হাজিরা দিতে আসে আসামিপক্ষ। 

হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় আসামিপক্ষের ওপর বাদিপক্ষের লোকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে আহত হয় দুইজন। পরে আসামিপক্ষ বাড়িতে গিয়ে ফের বিজিবি সদস্যের বসতঘরে হামলা ও ভাঙচুর করে। 

এ সময় বাধা দিলে নাসিরউদ্দিনের মা মমতাজ বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। মমতাজকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে আসামিপক্ষেরও দুইজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে থানা পুলিশ।

এ বিষয়ে নাসিরউদ্দিন বলেন, আমার বসতঘরে পরপর দুইবার হামলা ও ভাঙচুরের ঘটনা হয়েছে। আমি বিচার চাই। আর আমাদের পরিবারের নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে প্রতিপক্ষ। যার কোন ভিত্তি নেই।

মামলার আসামি রফিক শিকদার বলেন,মাদারীপুর আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে নাসিরউদ্দিন আমাদের ওপর হামলা করেছে। আমাদের দুইজন হাসপাতালে ভর্তি। পরে নাসিরউদ্দিনের বাড়িঘরে কে বা কারা হামলা-ভাঙচুর চালিয়েছে তা জানা নেই।

মাদারীপুরের শিবচর থানার ওসি আমির হোসেন সেরনিয়াবাত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ‘বড় হামলার’ পরিকল্পনা, মার্কিন তরুণ গ্রেফতার

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ‘বড় হামলার’ পরিকল্পনা, মার্কিন তরুণ গ্রেফতার

সৌদি আরবের বিরুদ্ধে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না

ইরাকের প্রধানমন্ত্রী সৌদি আরবের বিরুদ্ধে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না

আরও পড়ুন

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম