Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তসবিহর দানা গলায় আটকে প্রাণ গেল শিশুর

Advertisement

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০২:২৬ পিএম

তসবিহর দানা গলায় আটকে প্রাণ গেল শিশুর

তালহা বিন শহীদ ভূঁইয়া। ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামের মিরসরাইয়ে খেলতে গিয়ে মুখে দেওয়া তসবিহ দানা গলায় আটকে তালহা বিন শহীদ ভূঁইয়া নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

তালহা ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। শহিদুল চট্টগ্রাম শহরে ব্যবসা করেন। আর মা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। 

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তসবিহ নিয়ে খেলছিল তালহা। কোনো এক সময় তসবিহর একটি দানা গিলে ফেলে সে। পরে গলায় আটকানোর পর বুঝতে পেরে পরিবারের সদস্যরা তালহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক শুক্রবার (২৭ মার্চ) সকালে তাকে মৃত ঘোষণা করেন। বাদ জুমা নিজ পারিবারিক কবরস্থানে শিশুটির লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তার চাচা মোরশেদ ভূঁইয়া। 

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এরশাদ উল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। গলায় তসবিহর দানা আটকে তার শ্বাসনালি বন্ধ হয়ে গিয়েছিল। এতে তার মৃত্যু হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

মদ না দেওয়ায় পেট্রল ঢেলে আগুন, ৫ দিন পর দগ্ধ কর্মচারীর মৃত্যু

মদ না দেওয়ায় পেট্রল ঢেলে আগুন, ৫ দিন পর দগ্ধ কর্মচারীর মৃত্যু

আরও পড়ুন

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম