Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পূর্ব শত্রুতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

Advertisement

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৬:১১ পিএম

পূর্ব শত্রুতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

জমি নিয়ে বিরোধে ১০-১২ জনের একটি দল কুপিয়ে আহত করে অহিদুজ্জামান নাঈমকে।

Advertisement

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

আহত মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈম (৭১) উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে।

আহত নাঈম জানান, তুহিন ও তার ভাইসহ ৮-১০ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়।

স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় নাসিমুল ও মনির হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল নাঈমের। এ সময় তুহিনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল আশপাশে অবস্থান নেয়। এক পর্যায়ে নাঈম একা মহাসড়কের পাশে গেলে হামলাকারীরা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমীন সুলতানা জানান, আহত ব্যক্তির একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো. হাসান আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একাত্তরের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

একাত্তরের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে

কারাগারে অশোভন আচরণ কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে

গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

টাকা-স্বর্ণালঙ্কারের সঙ্গে ফ্রিজ থেকে মাছ-মাংসও নিয়ে গেল চোরেরা

টাকা-স্বর্ণালঙ্কারের সঙ্গে ফ্রিজ থেকে মাছ-মাংসও নিয়ে গেল চোরেরা

শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

ঝটিকা মিছিল করার প্রস্তুতি শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, নিহত ১

আরও পড়ুন

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্ত্রীর সন্তান প্রসবের সময় হাসপাতালে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল গুলি-অস্ত্র

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম