হুইপের ভাই পরিচয়ে তদবির করতে গিয়ে হাতেনাতে ধরা
Advertisement
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারকে জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুউদ্দিন আহমেদ অপুর আপন ভাই আনোয়ার মৃধা ভুয়া পরিচয়ে তদবির করায় মোশারফ বেপারী (৪৫) নামে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাতেনাতে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোশারফ বেপারী শিধলকুড়া ইউনিয়নের বড় শিধলকুড়া গ্রামের বাসিন্দা মৃত হাসেম বেপারীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মোশাররফ হোসেন নিজেকে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর আপন ভাই পরিচয় দিয়ে উপজেলা প্রশাসনের কাছে বিভিন্ন তদবির করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার পরিচয়ের সত্যতা নিয়ে সন্দেহ নিশ্চিত হলে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিন আইয়ুবী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে ইউএনও মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, তিনি সোমবার রাতে ও মঙ্গলবার সকালে মোশারফ বেপারী আমাকে ফোন দিয়ে হুইপের ভাই আনোয়ার মৃধা পরিচয়ে অনৈতিকভাবে অবৈধ তদবির করে আসছে। কিন্তু আমি খোঁজখবর নিলে বিষয়টি আমার কাছে সন্দেহজনক মনে হয়। পরে তাকে আমার দপ্তরে জমিজমার কাগজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে হাজির হতে বলি। তিনি বিকালে আমার অফিসে আসলে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, মিথ্যা পরিচয় দিয়ে ফোন করেছেন। পরে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
