Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে মীরসরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

Advertisement

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম

সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে মীরসরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

বহিষ্কৃত মো. মাসুদ কালা। ফাইল ছবি।

Advertisement

সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগের মামলায় গ্রেফতারের পর মীরসরাইয়ের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মো. মাসুদ কালা (৩২) উপজেলার করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন। 

বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ ও সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী এই সাংগঠনিক সিদ্ধান্ত নেন। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক এস এম আরিফ মাঈনউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় গাড়িতে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। এ ঘটনার পর দিনগত রাতেই মাসুদ কালাকে গ্রেফতার করে পুলিশ। তাকে দস্যুতার মামলায় গ্রেফতার দেখানো হয়। 

পুলিশ জানায়, মাসুদ কালার বিরুদ্ধে বন কর্মকর্তার ওপর হামলা, পাহাড় কাটাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ বলেন, মঙ্গলবার বিকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় গাড়িতে চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সাংগঠনিক তদন্তে মাসুদ কালার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় মাসুদ কালার যুক্ত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই তাকে আগের একটি মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বন কর্মকর্তার ওপর হামলা, পাহাড় কেটে বালু লুট, দস্যুতাসহ থানায় ১২টি মামলা রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

আরও পড়ুন

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম