Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যে অপকৌশলে ২০০ লিটার ডিজেল কিনে ধরা খেলেন সোহাগ

Advertisement

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:২১ পিএম

যে অপকৌশলে ২০০ লিটার ডিজেল কিনে ধরা খেলেন সোহাগ

ছবি: যুগান্তর

Advertisement

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তেলের পাম্প থেকে ১০০ টাকায় ডিজেল কিনে ১৫০ টাকা করে বিক্রির অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে সোহাগ শেখ নামের ওই খুচরা তেল বিক্রেতাকে ৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

আল-আমিন হালদার বলেন, শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার থেকে ২০০ লিটার তেল কিনে ভ্যানে করে কোটালীপাড়া যাচ্ছিলেন দুই যুবক। তখন তারা উপজেলার বালাডাঙ্গা ব্রিজের উপর পৌঁছলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাদের ভ্যান থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তারা প্রতি লিটার তেল ১৫০ টাকা করে কেনার কথা স্বীকার করেন।

তিনি আরও বলেন, এনএসআই কর্মকর্তারা আমাকে জানালে তেলের ভ্যানসহ অভিযুক্ত সোহাগকে উপজেলা কার্যালয়ে তলব করি। তখন তিনি জানান প্রেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে বিভিন্ন লোক দিয়ে লিটারপ্রতি ১০০ টাকা করে ২০০ লিটার ডিজেল তেল সংগ্রহ করেন।  পরে সেই তেল তিনি ১৫০ টাকা করে বিক্রি করেছেন। বেশি দামে আর বিক্রি না করার শর্তে পেট্রলিয়াম আইনে তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

জ্বালানি তেলের দাম আরও বাড়ল

জ্বালানি তেলের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

জ্বালানি তেলের দামে বড় লাফ

জ্বালানি তেলের দামে বড় লাফ

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম