Logo
Logo
×
   

সারাদেশ

প্রেমিকের বাড়িতে ৩ দিন অনশনের পর কলেজছাত্রীর বিয়ে

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম

প্রেমিকের বাড়িতে ৩ দিন অনশনের পর কলেজছাত্রীর বিয়ে

টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ দিন ধরে অনশন করেন। অবশেষে কলেজছাত্রী সাদিয়া আক্তারের সঙ্গে বিয়ে হলো প্রেমিক কামরুল ইসলামের।

শনিবার রাতে কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নে টেবি গ্রামে প্রেমিক কামরুলের নিজ বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ ঘটনায় এলাকায় খুশির আমেজ বিরাজ করছে। 

সাদিয়া আক্তার এবং প্রেমিক কামরুল ইসলাম কালিহাতীর একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক বলেন, শনিবার রাতে উভয় পরিবারের সম্মতিতে ১৬ লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে সম্পূর্ণ হয়। 

স্থানীয়রা বলেন, ২ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক কামরুল ইসলাম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অস্বীকার করায় বৃহস্পতিবার থেকে প্রেমিক কামরুলের বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী। এরপর স্থানীয়রা মিলে সমাধান করে বিয়ে দেওয়া হয় ওই প্রেমিক জুটির।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .