Logo
Logo
×
   

সারাদেশ

রিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম

রিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীতে রিকশায় বসে থাকা অবস্থায় চাকায় নিজের গলার ওড়না প্যাঁচিয়ে সেলিনা মোজাম্মেল ঝর্না (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী পৌর শহরের পান্নাচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা মোজাম্মেল ঝর্ণা রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম- সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সোহেল মিয়ার মা। তিনি বালিয়াকান্দির স্থানীয় বাসিন্দা।

নিহতের জামাতা হুমায়ন কবির যুগান্তরকে বলেন, সোমবার সকাল ৯টার দিকে আমিসহ আমার শাশুড়ি সেলিনা মোজাম্মেল রাজবাড়ী শহরের কোর্টচত্বর এলাকায় একটা জরুরি কাজে আসি। সেখান থেকে আমার শাশুড়ি রিকশাযোগে নাস্তা করার জন্য রাজবাড়ী পৌর শহরের একটি হোটেলে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে শহরের পান্না চত্বর এলাকায় পৌঁছলে অসাবধানতাবসত রিকশায় তার নিজের গলার ওড়না পেঁচিয়ে গিয়ে রিকশা থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসার নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .