Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

Advertisement

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৩ এএম

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

ছবি: যুগান্তর

Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় নার্গিস আক্তার (৫৫) নামে এক নারীকে আটক করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পল্লীর বাড়িয়ালী নার্গিস আক্তারের (৫৫) এবং লালমিয়া বাড়িয়ালার (৬০) বাড়িতে অভিযান চালিয়ে এসব দেশীয় মদ উদ্ধার করা হয়।

আটক নার্গিস আক্তার উত্তর দৌলতদিয়ার মৃত রব মোল্লার স্ত্রী। তবে লালমিয়া এবং অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নার্গিস বাড়ীয়ালীর বাড়ি হতে ৬০ বোতল কেরু অ্যান্ড কোম্পানির মদ এবং লালমিয়ার বাড়ি হতে পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ সময় নার্গিস বাড়ীয়ালীকে আটক করা হয়। লালমিয়াসহ অন্যরা পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, আটক ৩৫৩

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, আটক ৩৫৩

দিল্লিতে বিক্ষোভে ১২ সাংবাদিক আটক

দিল্লিতে বিক্ষোভে ১২ সাংবাদিক আটক

তাজমীন হত্যায় কথিত প্রেমিক রাজু আটক

তাজমীন হত্যায় কথিত প্রেমিক রাজু আটক

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

পার্কে বসে ছিলেন বিজেপি নেতার মেয়ে, তাকেও আটক করল পুলিশ

পার্কে বসে ছিলেন বিজেপি নেতার মেয়ে, তাকেও আটক করল পুলিশ

মুম্বাইয়ে আটক ইমরান খান

মুম্বাইয়ে আটক ইমরান খান

আরও পড়ুন

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

শেবাচিম হাসপাতাল রোগীর চাপে বেসামাল চিকিৎসাসেবা

রোগীর চাপে বেসামাল চিকিৎসাসেবা

স্ত্রীর ছবি তুলতে বাধা, প্রাণ গেল সিসিক কর্মচারীর

স্ত্রীর ছবি তুলতে বাধা, প্রাণ গেল সিসিক কর্মচারীর

ব্যবসায়ী থেকে রাজনৈতিক মাফিয়া শাহরিয়ার আলমের সম্পদের সাম্রাজ্য

শাহরিয়ার আলমের সম্পদের সাম্রাজ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম